× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

পিআইডি

আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
নৈতিক অবক্ষয় থেকে রক্ষা

আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল ও জাতীয় পর্যায়ের অন্যান্য খেলাধুলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার ওপর জোর দেন তিনি।

আজ রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা চাই আমাদের যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মননশীল ও ক্রীড়ামোদী হয়ে উঠুক। মন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মাঠমুখী হতে হবে। তিনি বলেনমাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে। 

এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাঙ্গামাটি সদর উপজেলা বনাম কাপ্তাই উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কাপ্তাই উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি সদর উপজেলা।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত পিএসসিপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমাপার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন ও মোহাম্মদ রুহুল আমিন।


এ ক্যটাগরির আরো খবর..