× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ডেস্ক

আগামী নির্বাচনে নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে -নৌবাহিনী প্রধান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
নির্বাচনে নৌবাহিনী সার্বিক সহযোগিতা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে, ইনশাআল্লাহ। বলেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

সোমবার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, নৌ সদস্য ও কন্টিনজেন্ট দিয়ে আসছে। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ৭৫০০ জন সদস্য ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে আসছে। নৌবাহিনী সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে। বিশ্ব শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত আমাদের চারজন সম্মানিত সদস্য শাহাদাতবরণ করেছেন।

নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করে।

এ ছাড়া মো. মারুফ হাসান মুন্না দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক’ এবং মো. হাসান আলী তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করে। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মধ্যদিয়ে ৪১৭ জন নবীন নাবিক দীর্ঘ ২২ সপ্তাহ কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন। যারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের নৌসদস্যসহ নতুন ৪১৭ জন নাবিক ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..