× Banner
সর্বশেষ
ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ: মাওলানা মো. রফিকুল ইসলাম 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ

মাদারীপুরে ৩ আসনের জামাত ইসলামী মনোনিত ও ১০ দলীয় জোটের সমর্থিত পদপ্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন,আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।
তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেনো অবৈধ কোনো কিছু না করতে পারে সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে।
আমরা ভালো কাজের সহযোগীতা করবো,খারাপ কাজের বিরোধিতা করবো। কেউ যদি অন্যায় ভাবে কিছু করে আমরা গণ প্রতিরোধ গড়ে তুলবো।আমরা কারো শত্রু নই কারো প্রতিপক্ষ নই আমরা অন্যায়ের বিরুদ্ধে।
আগামীর বাংলাদেশ গড়ার জন্য যার যে মেধা আছে যার যে যোগ্যতা আছে সকলে মিলে বাংলাদেশকে গড়ে তুলবো বাংলাদেশের দ্বিতীয় সংসদ নামে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানেরা যেভাবে ভোট দিয়ে সৎ এবং যোগ্য ব্যক্তি নির্বাচিত করেছে তেমনি আপনারাও সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। যুবকরা সিদ্ধান্ত নিয়েছে আগামী সংসদ নির্বাচনে তারা সৎ এবং যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো চাঁদাবাজ দূর্নীতিবাজকে ভোট দিবেনা।তারা সকলে মিলে ভোট দিয়ে সৎ ও যোগ্য সরকার গঠনে সহযোগিতা করবে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার কাজী বাকাই ইউনিয়নের বাশতলা চৌরাস্তার মোড়ে এক নির্বাচনী জনসভার বক্তব্যে এ কথা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা আমির মাওলানা মোকলেচুর রহমান,সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান।ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম,সেক্রেটারি হাফেজ সানাউল্লাহ।
কালকিনি উপজেলা আমীর এনামুল হক,সেক্রেটারি মাওলানা হুজাইফা।ছাত্র শিবিরের মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসাইন,ডাসার উপজেলা সেক্রেটারি শাহরিয়ার সিফাত। ডাসার উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রব। নবগ্রাম ইউনিয়নের জামাতের সেক্রেটারি মিলন ঢালী,ডাসার উপজেলা এনসিপি নেত্রী কাজী মোর্শেদা বেবী কণা প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মাওলানা হাবিবুর রহমান সেক্রেটারি জামাত ইসলামী কাজি বাকাই ইউনিয়ন।


এ ক্যটাগরির আরো খবর..