× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

আগামীতে প্রাইমারি থেকে এইচএসসি পর্যন্ত কোচিংয়ের প্রয়োজন হবে না -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২
কোচিংয়ের প্রয়োজন হবে না

ক্লাসে এত শিক্ষার্থী, সবার প্রতি শিক্ষকদের আলাদা নজর দেওয়া সম্ভব নয়। এটা ঠিক যে কোচিংয়ের প্রয়োজন আছে। তবে নতুন যে শিক্ষাক্রম, তাতে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না বলে আমি আশা করি। এটি ২০২৩ এ ৬ষ্ঠ, ৭ম এ শুরু হচ্ছে। ২০২৫ সালে নতুন শিক্ষাক্রম সব শ্রেণিতে শুরু হবে। এতে শিখন পদ্ধতি যা, তাতে হয়তো প্রাইমারি থেকে এইচএসসি পর্যন্ত কোনো কোচিংয়েরই প্রয়োজন হবে না। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

রোববার (৬ নভেম্বর) সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিন বেলা ১১টায় রাজধানীর বকশিবাজারের সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং বন্ধের নির্দেশনা রয়েছে। একই কোচিং সেন্টারে অনেক ধরনের কোচিং চলে, এটাই সমস্যা। এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাশনের সহযোগিতা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার জুলাই-আগস্টে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু বন্যার কারণে পেছাতে হয়েছে। আগামীবার আরও এগিয়ে আনার চেষ্টা করব। আমরা যাতে স্বাভাবিক সময়ে (মার্চ-এপ্রিল) পরীক্ষা এগিয়ে আনতে পারি, সে চেষ্টাই করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষাতে একটি জায়গায় অভিনব কায়দায় প্রশ্ন ফাঁস হয়েছিল। এবার যেন তা না হয়, সেজন্য আমরা তৎপর রয়েছি। যারা করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  অপচেষ্টা থাকতেই পারে। তবে কোনটাই সফল হয়নি এবং হবেও না।


এ ক্যটাগরির আরো খবর..