× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নিজস্ব প্রতিবেদক

আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ACP
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

সোমবার (২০ এপ্রিল) ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা একটি মতবিনিময়মূলক অধিবেশনে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)-এর নবনিযুক্ত পরিচালকদের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানান।

হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে সুদৃঢ় করার ক্ষেত্রে আইবিসিসিআই-এর ভূমিকার প্রশংসা করেন।

তিনি এই দুই দেশের ভৌগোলিক নৈকট্যকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বাণিজ্যিক সম্পর্ককে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্ব, বিনিয়োগ ও ভ্যালু চেইন ইন্টিগ্রেশনে রূপান্তরিত করে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক সম্পৃক্ততা গড়ে তোলার জন্য আইবিসিসিআই-এর প্রতি আহ্বান জানান।

হাইকমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি বৃহত্তম অর্থনীতি ও সংযুক্তি বিনির্মাণের ওপর গুরুত্বারোপকারী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব প্রদান করা এবং স্থিতিশীল ও ভবিষ্যৎ-উপযোগী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবস্থানে রয়েছে।

হাইকমিশনার আইবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন, যার মধ্যে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির জন্য নবপ্রবর্তিত প্রক্রিয়া এবং অধিকতর দক্ষ আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে প্রধান স্থল শুল্ক বন্দরগুলোতে চলমান অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

হাইক‌মিশন বল‌ছে, এই সভায় সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন এবং ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বকে পরবর্তী স্তরে উন্নীত করার লক্ষ্যে যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত, আইবিসিসিআই হলো ৫০০টিরও বেশি কোম্পানি নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতাকে উন্নীত করে।


এ ক্যটাগরির আরো খবর..