× Banner
সর্বশেষ
কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি

আইপিএলের নিলামে চার বাংলাদেশি ক্রিকেটার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

ক্রিকেট ডেস্কঃ ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ-আইপিএলের নবম আসরের নিলামে উঠেছে চার বাংলাদেশি ক্রিকেটারের নাম। যে তালিকায় রয়েছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

গত বছর হোম সিরিজে বাংলাদেশের হয়ে ভারত বধের নায়ক ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের আবিষ্কার কার্টারেই নাকাল হয়েছে ধোনি, কোহলি ও রায়নাদের নিয়ে গড়া বিশ্ব সেরা ব্যাটিং লাইনআপ। মুস্তাফিজ ছাড়াও আইপিএলের এবারের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশি হার্ড হিটার ওপেনার সৌম্য সরকার।

পাশাপাশি, গত বছর টাইগারদের হয়ে দারুণ পারফর্ম করা আরেক ওপেনার তামিম ইকবালও রয়েছেন সেই তালিকায়। যদিও এটি তামিমের জন্য নতুন অভিজ্ঞতা নয়। এর আগে পুনেতে জায়গা পেলেও কোন ম্যাচ খেলেননি তামিম। আর, এই তালিকায় থাকা চতুর্থ বাংলাদেশি হলেন পেসার তাসকিন আহমেদ।

আইপিএলের নবম আসরে পুনে ও রাজকোট নামে অংশ নেয়া নতুন দুটি দলেই এই চারজনের ঠিকানা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..