× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আবুজার গিফারী (২২) নামের এক কলেজ ছাত্র তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে চাপালী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গিফারী চাপালী গ্রামের ইসলাম হোসেনের ছেলে। তবে আবুজার গিফারীকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন র‌্যাব,ডিবি ও পুলিশের কর্মকর্তারা।

পারিবারিক সূত্রে জানাগেছে, আবুজার গিফারী দুপুরে জুমার নামাজ পড়ে বাড়িতে প্রবেশের পর আকস্মিকভাবে ৬/৭ জন ব্যক্তি তাকে জোর করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।
গিফারির পিতা ইসলাম হোসেন জানান, তার ছেলে যশোর এমএম কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর তার ছেলে বাড়িতে প্রবেশ করছিল। এ সময় ৩ মোটরসাইকেলে আসা সাদা পোশাকে ৬/৭ জন অস্ত্রধারী ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা নিজেদের আইন শৃংলখা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেয়। এরপর থেকে তারা থানাসহ বিভিন্ন দপ্তরে যেয়েও গিফারীর কোন সন্ধান পাননি।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, তারা এ ধরনের কাউকে গ্রেফতার করেননি।
ঝিনাইদহ ডিবি এসআই রফিকুল ইসলাম জানান, তাদের কোন টিম কালীগঞ্জে আসেনি। বা কাউকে গ্রেফতারও করেনি। তবে ডিবির ওসি এম এ হাশেম খান একটি অনুষ্ঠানে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সুরুজ মিয়া বলেন, র‌্যাবের কোন টিম আজ কালীগঞ্জে অভিযানে চালায়নি বা কাউকে গ্রেফতারও করেনি।


এ ক্যটাগরির আরো খবর..