× Banner
সর্বশেষ
লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রুয়েট শিক্ষার্থীকে অপহরণ

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুজ্জামান সোহাগকে আইনশৃঙ্খলা বাহিনীর নামে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

স্বজনদের অভিযোগ, গত বুধবার মধ্যরাতে শহরের তেরখাদিয়া এলাকার আক্কাসুজ্জামানের বাসায় প্রবেশ করে র‌্যাব ও ডিবি পুলিশের পোশাকধারী সাত সদস্য। এসময় তার ছেলে, রুয়েটের ছাত্র সোহাগকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা এবং পরিবারকে স্থানীয় থানায় যোগাযোগ করতে বলে।

কিন্তু পরদিন সকালে, রাজপাড়া থানা ও র‌্যাব কার্যালয়ে যোগাযোগ করা হলে এ সম্পর্কে কোন তথ্য তাদের কাছে নেই বলে জানায় পুলিশ ও র‌্যাব। এদিকে, পরিবারের এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের সহায়তায় ঘটনা তদন্তে কাজ শুরু করেছে গোয়েন্দা ও পুলিশ বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..