আইনশৃঙ্খলা পরিদর্শন ও আইনজীবিদের সহিত মত বিনিময় সভা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কোর্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিদর্শন ও নড়াইলের আইনজীবিদের সহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) নড়াইল জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকার সকল ফটকের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ ইমরান, কোর্ট পরিদর্শকসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ। কোর্ট এলাকা পরিদর্শনের সময় পুলিশ সুপার প্রত্যেক ফটকে থাকা নিরাপত্তা প্রদানকারী পুলিশ সদস্যদের সহিত নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রকার আলোচনা করেন। নিরাপত্তা বিষয়ক পরিদর্শন শেষে তিনি জেলা আইনজীবি সহিত এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ মত বিনিময় সভায় তিনি বলেন, আমার পুলিশ বাহিনী নড়াইলের সকল এলাকায় কঠোরভাবে নিরাপত্তা প্রদান করে আসছে এবং কোর্ট এলাকায় আমরা সর্বোত্তক নিরাপত্তা প্রদানের জন্য আর যে যে পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন সেই বিষয়ে তিনি নানা ধরনের আলোচনা করেন। তিনি আরো বলেন, কোর্ট এলাকার বিভিন্ন স্থানে এখনও আরো কিছু সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে যেগুলো আমি নিজ উদ্যোগে অতি দ্রুত স্থাপনের ব্যবস্থা গ্রহন করবেন বলেন তিনি আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।