× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

আইএসকে ধ্বংসের ডাক ওবামার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

ইরাক ও সিরিয়ার বৃহৎ অংশ দখল করে নেওয়া জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ধাওয়া ও চূড়ান্তভাবে ধ্বংসের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার (২৩ মার্চ) কিউবায় ঐতিহাসিক সফর শেষে আর্জেন্টিনা সফরে এসে এক সংবাদ সম্মেলনে ব্রাসেলস হামলা প্রসঙ্গে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় তিনি সন্ত্রাসবাদ ও হুমকিকে পরাজিত করার প্রতিশ্রুতির কথা জানান।

তিনি বলেন, ইরাক ও সিরিয়া থেকে আইএস উৎখাত না হওয়া পর্যন্ত অভিযান চলতে থাকবে এবং চূড়ান্তভাবে আইএসকে ধ্বংস করা হবে।

ওবামা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে। এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সন্ত্রাসবাদকে পরাজিত করতে পারব।

এরআগে তিন দিনের ঐতিহাসিক কিউবা সফর শেষে আর্জেন্টিনায় পৌছান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এদিকে, ব্রাসেল হামলার ঘটনায় ইউরোপে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাবধানে থাকতে সতর্ক করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে এ সতর্কতা জারি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..