× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

আংগারিয়ায় কীর্তিনাশা নদীর পাড়ের মাটি কেটে ইটের ভাটায় বিক্রি, হুমকির মুখে বেড়িবাধ ও আবাদী জমি

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় ইউনিয়নের কীর্তিনাশা নদীর পাড়ের সরকারী খাস জমি ও মালিকানা জমির মাটি জোরপূর্বক বেকু মেশিন দিয়ে কেটে ইটের ভাটায় বিক্রি করছে কতিপয় অসাধু চক্র। এতে বেড়িবাাধ ও আবাদী ফসলের জমি মারাত্মক হুমকির মধ্যে  রয়েছে। প্রভাবশালী এই চক্রটি দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন নিরব ভূকিমা পালন করছে। মাটি কাটা বন্ধের জন্য এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা একাধিকবার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় কাদের মল্লিক, আবু হোসেন মল্লিক, ও কালাম মাদবর সহ কতিপয় অসাধু ব্যক্তি জোরপূর্বক দৃষ্টি প্রতিবন্ধী জলিল মল্লিকের নদীর পাড়ের জমি ও বেরিবাধের মধ্যে কিছু সরকারী খাস জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। মাটি কাটার ফলে নদীর তীরের বেড়িবাধ ও আবাদী জমি মারাত্মক হুমকির মুখে রয়েছে। মাটি কাটা বন্ধের দাবিতে জলিল মল্লিক গত ২৫ অক্টোবর ও ১১ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু এখনও পর্যন্ত মাটি কাটা বন্ধ করা হয়নি।

জলিল মল্লিক বলেন, কাদের মল্লিক, আবু হোসেন মল্লিক, ও কালাম মাদবরসহ কতিপয় ব্যক্তি জোর পূর্বক নদীর পাড় আমার জমি ও সরকারী খাস জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে আবাদী জমি ও বেড়িবাধ হুমকির মধ্যে রয়েছে। এ মাটি কাটা বন্ধের জন্য আমি জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। কিন্তু মাটি কাটা বন্ধ হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..