× Banner
সর্বশেষ
মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

অ্যাপল কাগজের ব্যাগ বানাবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবার অ্যাপল নিয়ে আসছে কাগজের ব্যাগ! বাজার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস এই ব্যাগে বহন করা যাবে। নতুন এই ব্যাগের প্যাটেন্ট পাওয়ার জন্য গত সপ্তাহে আবেদন করেছে অ্যাপল। এ খবর জানিয়েছে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি চারকোন সাদা ব্যাগ তৈরির জন্য প্যাটেন্ট আবেদন করেছে। অ্যাপলের করা আবেদনে ব্যাগটির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে ব্যাগটির একটি ছবিও দেওয়া হয়েছে ধারণা পাওয়ার জন্য। এসব ব্যাগ তৈরি করা হবে ব্লিচড সালফেট পেপার দিয়ে।

প্যাটেন্ট আবেদনে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, অন্যান্য ব্যাগের থেকে এই ব্যাগগুলো বেশ আলাদা হবে। কারণ এই ব্যাগ নির্মাণের ৬০ শতাংশ উপাদানই পুনর্ব্যবহৃত বা রিসাইকেলড। এর ফলে পরিবেশ দূষণ কমবে। কারণ বাজার বা কেনাকাটার জন্য ৫০ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে এ ধরনের কাগজের ব্যাগ ব্যবহার করা হয়। তবে সেগুলো পুনর্ব্যবহারযোগ্য নয়।

আর সালফেট পেপারের কারণে আরো শক্ত ও নিখুঁত করে ব্যাগগুলো তৈরি করা হবে ফলে কাগজের তৈরি হলেও ব্যাগগুলো অতিরিক্ত ভার নিতে পারবে এবং ছিড়ে যাবার ঝুঁকি থাকবে না। ব্যাগটির হাতলও তৈরি করা হবে কাগজ দিয়ে। তবে কাগজের সঙ্গে কাগজ পেঁচিয়ে শক্ত করে তৈরি করা হবে হাতলগুলো।

তবে ব্যাগটিতে এমন কী রয়েছে যার জন্য প্যাটেন্ট আবেদন করল অ্যাপল – এ বিষয়টি বোধগম্য হচ্ছে না প্রযুক্তিবিদদের। অ্যাপলের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..