× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

অ্যাটর্নি জেনারেলকে চিঠি ঃ ‘সময় চলে এসেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও’

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার অফিসে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। চিঠিতে বলা হয়েছে, ‘সময় চলে এসেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও।’

চিঠিটি পাওয়ার পর এ ব্যাপারে সাধারণ ডায়েরি করতে শাহবাগ থানায় তার একান্ত সচিবকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ হুমকির কারণ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘কারা এ চিঠি পাঠিয়েছে তা জানি না। তবে এসব চিঠিতে আমি মোটেও ভীত নই।’

তিনি আরও বলেন, ‘হুমকি আসবে এবং এটা সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। সবাইকে নাশকতামূলক কাজের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..