× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

অস্থায়ী গেট কিপার দিয়েই চলছে রেলওয়ের অধিকাংশ ক্রসিং

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বেশিরভাগ অস্থায়ী গেট কিপার দিয়েই চলছে রেলওয়ের ৬৭৩টি লেভেল ক্রসিংয়ের কার্যক্রম। ট্রাফিক ও প্রকৌশল-উভয় বিভাগের ৭৮০টি স্থায়ী পদের বিপরীতে কর্মী রয়েছে মাত্র ২৪২ জন। কর্মীদের দাবি- বারবার নিয়োগের আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেননি।

এ কারণে জীবনযাপন ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে। অবশ্য কর্তৃপক্ষের দাবি-মামলার কারণে নিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তবে শিগগিরই আরও লোকবল নিয়োগের আশ্বাস রেলমন্ত্রীর।

গাজীপুরের টঙ্গি রেলগেটে গেট কিপারের দায়িত্ব পালন করছে হৃদয় নামের এক কিশোর। অসুস্থ বাবার পরিবর্তে ৩ বছর ধরে দায়িত্ব পালন করছে সে। এর আগে, তার বাবাও এই পদে চাকরি করেছেন কমপক্ষে ২৫ বছর। কিন্তু কারও ভাগ্যেই স্থায়ী চাকরির সুযোগ মেলেনি।

রেলওয়ের হিসেব মতে, পূর্ব ও পশ্চিম অংশে লেভেল ক্রসিং গেট আছে ৬৭৩টি। প্রতিটি ক্রসিংয়ে তিন শিফটে কমপক্ষে তিনজন; আবার কোথাও দায়িত্ব পালন করেন ১০ থেকে ১২ জন অস্থায়ী কর্মী। এসব গেট-কিপারের জন্য দৈনিক মজুরির পরিবর্তে স্থায়ী পদ সৃষ্টি করার তাগিদ দিলেন শ্রমিক নেতারা।

বিপুল সংখ্যক কর্মীর মধ্যে ২২০ জন নিয়োগ বঞ্চিত কর্মী ২০০০ সালে মামলা দায়ের করলে সম্প্রতি তাদের পক্ষেই রায় দেন আদালত। রেলমন্ত্রীর মন্তব্য, আদালতের নির্দেশনা মেনেই শ্রমিক নিয়োগ করা হবে, উন্নয়ন করা হবে লেভেল ক্রসিংগুলোরও।

কর্তৃপক্ষ জানান, সারাদেশের অবৈধ লেভেল ক্রসিং বন্ধেও পদক্ষেপ নেবেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..