× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে – কাজী মোঃ আমিনুল ইসলাম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

আমদানি সবসময় দ্বৈত ভূমিকা পালন করে এবং এর সাথে সবসময় দুটো ব্যাপার জড়িত থাকে। প্রধানত আমদানি করা পণ্যটি আমদানিকারক দেশের অভ্যন্তরের চাহিদা পূরণ করে। দ্বিতীয়ত এই আমদানিকৃত পণ্য দিয়ে নতুন পণ্য উৎপাদন করে আমদানিকারক দেশের পণ্য রপ্তানির তৈরি হয়।

আজ বিডা কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম অস্ট্রেলিয়ার সিডনীতে আসন্ন Australia-Bangladesh Trade Conference 2019 শীর্ষক কনফারেন্স বিষয়ে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ সুফিউর রাহমানের সাথে আলাপকালে একথা বলেন।

হাইকমিশনার বলেন, গত দশ বছরে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ইন্টারঅ্যাকশন বৃদ্ধি পেয়েছে ৫.৯৮ শতাংশ। যা বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ভবিষ্যতে বাণিজ্যের বিপুল সম্ভাবনার ইঙ্গিত দেয়। আসন্ন ট্রেড কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মধ্যকার আমদানি, রপ্তানি ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও হাইকমিশনার উল্লেখ করেন।

কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, আমাদের অর্থনীতি দ্রুত বিস্তৃতি লাভ করছে। বাংলাদেশকে উন্নতদেশ হতে হলে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এই জন্য অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে হবে। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে তিনি গুরুত্ব দেন।


এ ক্যটাগরির আরো খবর..