× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

অসহায় মানুষের পাশে আছি, পাশে থাকবো -এমপি মনোরঞ্জন শীল গোপাল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
অসহায় মানুষের পাশে

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় মানুষের পাশে আছি, পাশে থাকবো। কারণ অদৃশ্য এই ভাইরাস মোকাবেলার এই মুহুর্তে সবাইকে সবার তরে এগিয়ে আসতে হবে। বলেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও দৈনিক পত্রালাপের সম্পাদক মনোরঞ্জন শীল গোপাল।

আজ ১৭ এপ্রিল শুক্রবার দিনাজপুর হতে প্রকাশিত দৈনিক পত্রালাপ এর উদ্যোগে এবং স্বনামধন্য প্রতিষ্ঠান রোলেক্স বিরিয়ানি হাউজের সহযোগিতায় শহরের ছিন্নমূল মানুষদের খাবার বিতরণ কালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় ২শ ৫০ জন ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

তিনি আরও বলনে,  ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানের সাড়া দিয়ে দেশের বিত্তশালীগন এগিয়ে এসেছেন। তেমনি আগামী দিনেও সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য এগিয়ে আসতে হবে।

উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর সভার প্যানেল মেয়র ও দৈনিক পত্রালাপের যুগ্ম সম্পাদক আবু তৈয়ব আলী দুলাল, রোলেক্স বেকারীর প্রোপাইটর মোঃ শফিউল্লাহ শুক্লা, পত্রালাপের বার্তা সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..