× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

অল্প বৃষ্টিতেই সিলেটে জলাবদ্ধতা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
syleht

অল্প বৃষ্টিতেই সিলেটের বিভিন্ন সড়ক, অলি-গলি পানিতে তলিয়ে যাওয়ার ভোগান্তি কিছুতেই পিছু ছাড়ছে না মহানগরবাসীর। গত মঙ্গলবার বিকেলে অল্প বৃষ্টিতে মহানগরের সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিধবাজার এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।

স্থানীয়রা জানান, নির্বাচিত মেয়র কাউন্সিলররা শুধু উন্নয়নের জয়গান শুনিয়ে যান, কিন্তু জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেন না।

মঙ্গলবার বিকালে অল্প কিছুক্ষণের বৃষ্টিতেই সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার ও লন্ডনি রোড এলাকাসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায় পানিতে। এসময় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টির পানিতে তলে গেলে যানবাহন চলাচল করতে গিয়ে অনেক দুর্ঘটনাও ঘটে।

সিলেট নগরীর উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়নের সঙ্গে যুক্ত শাবিপ্রবি’র পরিবেশ ও পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম জানান, সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। এর কারণে নগরের পানি নিষ্কাশন হতে পারে না। নগরকে জলাবদ্ধতামুক্ত করতে হলে সুরমা নদী খনন করতে হবে। তা না হলে কেবল ছড়া উদ্ধার করে কোন সুফল মিলবে না।

জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে সিলেট শহর কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে পানির অবাধ প্রবাহ রায় ছড়া-খালকে অবৈধ দখলবাজদের কবল থেকে মুক্ত করতে হবে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সিলেট নগরীর ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ছোটো বড়ো প্রায় ২৫টি ছড়া। তবে দখল-দূষণে এখন অনেক স্থানে ছড়ার অস্তিত্বই হারিয়ে গেছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, অধিক বৃষ্টিতে নগরীর কিছু এলাকায় পানি জমলেও অল্প সময়ের মধ্যে তা নেমে যায়। তিনি বলেন, অনেক ক্ষেত্রে আমরা দখলদারদের উচ্ছেদ করার পর ফের ছড়া দখল হয়ে যায়। এ ছাড়াও ময়লা-আবর্জনা ফেলেও ছড়ার পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এজন্য সমন্বিত উদ্যোগ দরকার। এটা কোনোভাবেই সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়।


এ ক্যটাগরির আরো খবর..