× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

অযোধ্যায় রামমন্দির বানাতে শিলাখণ্ড পৌঁছেছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: হিন্দু উগ্রবাদীদের হামলায় ধ্বংস হওয়া বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদের ডাকে ভারতের অযোধ্যায় দুই ট্রাক ভর্তি পাথর এসে পৌঁছেছে।

রামমন্দির নির্মাণের জন্য গঠিত ট্রাস্ট্রের প্রধান ওই শিলাখণ্ডের পূজা সম্পন্ন করেছেন এবং ঘোষণা করেছেন যে বর্তমান বিজেপি সরকারের আমলেই মন্দির তৈরির কাজ শুরু হবে।

তবে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির নেতারা বলছেন, সুপ্রিম কোর্টকে এড়িয়ে এভাবে মন্দির বানানোর জিগির তোলাটা দেশে দাঙ্গা বাধানোর কৌশল ছাড়া কিছু নয়।

সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

২৩ বছর আগে অযোধ্যার যে জায়গায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই রামমন্দির বানানোর দাবি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ সারা দেশ থেকে শিলা সংগ্রহ করার ডাক দিয়েছিল মাস ছয়েক আগে।

সেই ডাকে সাড়া দিয়ে পাঠানো দুই ট্রাক ভর্তি শিলাখণ্ড রবিবার অযোধ্যায় পৌঁছায়। অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য গঠিত ট্রাস্ট্রের অধ্যক্ষ  নিত্য গোপাল দাস বলেন, “আমাদের বহুদিনের আশা ছিল এমন এক সরকার ক্ষমতায় আসবে যারা আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল হবে। সৌভাগ্যক্রমে এখন বিজেপিরই সরকার। আমরা চাই নরেন্দ্র মোদির আমলেই যেন রামমন্দির তৈরির কাজ শুরু করে দেওয়া হয়।”

অন্যদিকে বাবরি মসজিদ বনাম রামজন্মভূমি মামলায় মূল আবেদনকারীদের একজন হাশিম আনসারি এই শিলা পূজার তীব্র নিন্দা করে বলেন, “যারা বাবরি মসজিদের জায়গায় রামমন্দির বানানোর রাজনীতি করছে, তারা নিজেদের ধর্ম নিয়েই তামাশা করছে। এটা পুরোটাই একটা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা।”

উত্তরপ্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির সরকার জানিয়েছে, যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই মন্দির বানানোর নতুন করে আর কোনো পাথর অযোধ্যায় ঢুকতে দেওয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..