× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন - পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

অমর একুশে বইমেলার আমেজে শামিল হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি। একজন প্রকৃত গ্রন্থানুরাগী হিসেবে আজ শনিবার (০৭ মার্চ) বিকেলে তিনি রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।

বিকেল ঠিক চারটায় মন্ত্রী মেলা প্রাঙ্গণে উপস্থিত হন। মেলা পরিদর্শনের সময় তিনি বিভিন্ন প্রকাশনীর স্টল ঘুরে দেখেন এবং সৃজনশীল ও গবেষণামূলক বইয়ের খোঁজখবর নেন। এ সময় তিনি জিয়া পরিষদ কর্তৃক স্থাপিত কেন্দ্রীয় স্টল পরিদর্শন করেন এবং সেখান থেকে বেশ কিছু গবেষণামূলক বই সংগ্রহ করেন।

ব্যক্তিগতভাবে বই পড়তে ভালোবাসেন মন্ত্রী দীপেন দেওয়ান। মেলায় শুধু নিজের জন্যই বই কেনেননি, বরং উপস্থিত অন্যদের মাঝেও বই কিনে উপহার দিয়ে পাঠস্পৃহা জাগিয়ে তোলেন। বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে তাঁর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

পরিদর্শনকালে মাননীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আল আমিন এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..