× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

অভয়নগরে মসজিদের পাশে ময়লা ভাগাড়ের স্তুপ হওয়ায় হেফ্জখানার শিক্ষার্থীরা বিপাকে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

আঃজলিল(বিশেষ প্রতিনিধি) অভয়নগর নওয়াপাড়া পৌর সভার বাইপাশ সড়কের পাশে বুইকারা গরুহাটা বাইতুল সালাম জামে মসজিদের পূর্ব পাশে ময়লা আবর্জনার স্তুপ ও উওর পাশের ছাগলের ঘরের দূর্গন্ধের কারণে মসজিদের মুসল্লী , পথচারী ও হেফ্জ খানার ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়েছেন। জানা যায়, তিন চার বৎসর যাবৎ এলাকাবাসীরা স্থানটিতে ময়লা আবর্জনা ফেলছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গরুহাট এলাকার সমস্ত ময়লা-আবর্জনা মসজিদের পাশে রেলওয়ের ফাঁকা জায়গায় নিয়মিত ফেলা হচ্ছে। এছাড়া মসজিদের সীমানা ওয়াল ও রেলওয়ের জায়গা অবৈধ দখল করে সেখানে ছাগলের খড় তৈরি করা হয়েছে। ফলে দু’পাশ থেকে আসা দূর্গন্ধে মসজিদের মুসল্লি-সহ হেফ্জখানার ছাত্র-ছাত্রীরা মারাত্মক হুমকীর মুখে পড়েছে।
এ বিষয়ে হেফ্জখানার শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, এলাকাবাসীদের বারবার অনুরোধ করা স্বত্বেও তারা জায়গাটিকে ময়লার ভাগাড়ে পরিণত করেছেন।  নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মহসীন খান বলেন, স্থানটিতে ময়লা না ফেলতে সাইনবোর্ড দেওয়া স্বত্বেও এলাকাবাসী  তা মানছেন না।
৫নং ওয়ার্ড কমিশনার মোল্যা মিজানুর রহমান বলেন, পৌরসভা থেকে পরিচ্ছন্ন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা স্বত্বেও, এলাকাবাসীরা কেন মসজিদের পাশে ফেলছে তা আমার বোধগম্য নয়, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।


এ ক্যটাগরির আরো খবর..