× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অভি-অ্যাশ’-এর বিবাহবার্ষিকীতে ‘বিগ বি’র শুভাশিস

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

সময় কত দ্রুত পার হয়! বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিয়ে নিয়ে গণমাধ্যমে কত মাতামাতি, ভক্তদের কত উন্মাদনা।

মনে হয়, এই তো কিছুদিন আগেই ঘটে গেল এসব ঘটনা। কিন্তু এরই মধ্যে পার হয়ে গেছে নয়টি বছর। অভিষেক-ঐশ্বরিয়ার ঘর আলো করে এসেছে মেয়ে আরাধ্য। আরাধ্যরও বয়স পাঁচ বছর হতে চলেছে। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন ‘অভি-অ্যাশ’।

পুত্র ও পুত্রবধূর নবম বিবাহবার্ষিকীতে অমিতাভ বচ্চন তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

অমিতাভ বচ্চন তাঁর ব্লগে অভিষেক ও ঐশ্বরিয়াকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আগামীকাল ভোর হলেই অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের নয় বছর পূর্ণ হবে। এই দিনটি শুধু ওদের দুজনের জন্যই আনন্দ ও সুখের নয়; এই বিয়ে আমাদের দুটি পরিবারকে এক করেছে।’

গতকাল মঙ্গলবার মাঝরাতে অমিতাভ তাঁর ব্লগে এই পোস্টটি করেন। ব্লগপোস্টে ‘বিগ বি’ আরও বলেছেন, ‘এই বন্ধন আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হোক।’


এ ক্যটাগরির আরো খবর..