× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

অভিষেকে পিএসজিকে গোল করে জেতালেন নেইমার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ সব চোখ ছিল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারের দিকে। ভক্তদের হতাশ হতে হয়নি। ঝলমলে পারফরম্যান্স করেছেন তিনি। প্রত্যাশার চাপে একটুও ভেঙে পড়তে দেখা যায়নি ব্রাজিলিয়ানকে। বরং প্যারিস সেন্ত জার্মেইয়ে অভিষেক ম্যাচে দারুণ প্রাণবন্ত ছিলেন ২৫ বছর বয়সী তারকা। নিজের কাজটা ভালোভাবে করেছেন তিনি। গোল করিয়েছেন এবং পরে করেছেন। গুইনগাম্পের বিপক্ষে পিএসজি জিতেছে ৩-০ গোলে।

এমিয়েঁর বিপক্ষে লিগ ওয়ানের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। কাগজপত্রের ঝামেলা মিটে যাওয়ায় রোববার গুইনগাম্পের মাঠে প্রথমবার পিএসজির জার্সি পরেন তিনি। শুরু থেকে আক্রমণভাগের বাঁ প্রান্তে স্বাচ্ছন্দ্যে খেলে গেছেন। আক্রমণভাগের দু্ই সঙ্গী এডিনসন কাভানি ও আনহেল দি মারিয়ার সঙ্গে বোঝাপড়া ছিল বেশ।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫২ মিনিটে জর্ডান ইকোকোর অদ্ভুত আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। পরের গোলে ছিল নেইমারের চতুর পাস। ৬২ মিনিটে ডিবক্সের বাইরে থেকে কাভানিকে গোল বানিয়ে দেন তিনি। খালি হাতে ফেরেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে ডিবক্সের মধ্যে কাভানির সৌজন্যে দলের তৃতীয় গোল করেন নেইমার।

২০১৪ সালের ১১ জানুয়ারির পর লিগ ওয়ানে প্রথম খেলোয়াড় হিসেবে গোল করলেন এবং করালেন নেইমার। তার আগে বাস্তিয়ার বিপক্ষে ভ্যালেন্সিয়েনেসের মাজেদ ওয়ারিস এ কীর্তি গড়েন।


এ ক্যটাগরির আরো খবর..