মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কামারখালী বাজার অন্যতম। এই বাজারে ছোট বড় প্রায়- ১১/১৩টি গলি আছে এরমধ্যে ৫টি গলি প্রভাবশালী ব্যবসায়ীদের দখলে নিয়ে নিজেরা ভোগদখল করছে বলে অভিযোগ উঠেছে এবং কিছু গলিতে চায়ের দোকান এবং তেলের ড্রাম রেখে গলির সংকীর্নতা ছোট করে রেখেছে।
গলি গুলো হলো কামারখালী বাজারের প্রধান গলির মধ্যে ১। স্বর্গীয় নারায়ন দত্ত গলি ২। হাজি রমিজউদ্দিনের গলি ৩। স্বর্গীয় কালিপদ রুদ্র গলি ৪। মাছ বাজারে মোঃ মাকসুদুল ইসলাম (ইসলাম মোল্যার বাড়ির গলি ৫।
তরকারি বাজার পার্থ- পলাশ সাহার গলি এই গলি গুলো যাদের দখলে আছে তাদের নাম স্বর্গীয় নারায়ন দত্ত এন্ড গং, হাজি রমিজউদ্দিন, স্বগীয় কালিপদ রুদ্র এন্ড গং, মোঃ মাকসুদুল ইসলাম, শ্রী দুখে সাহা ও পার্থ-পলাশ সাহা এন্ড গং, বর্তমান হাল সনের দাগ নং ২৮১,২৮৭,২৯৪,৩০৪,৩০৬ মৌজা কামারখালী যাহা কামারখালী বাজার বণিক সমিতি এ বিষয়ে অবগত আছেন। তাছাড়া কামারখালী বাজারের ব্যবসায়ীরা কমবেশি জানে কিন্তু কেহ এ বিষয়ে মুখ খুলছে না শুধু গুনগুনানী শুনা যাচ্ছে এব্যপারে কামারখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) ও উপজেলা ভূমি কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য কামারখালী বাজারের সর্ব সাধারণ ব্যবসায়ী বৃন্দ দাবি করেন।