× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পিআইডি

অভিযানে ইটভাটার বিরুদ্ধে ২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

 বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর, বান্দরবান ও ঢাকা জেলার সাভার এলাকায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলার মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করে। অভিযানে ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আজ ৬ নভেম্বর ২০২৫:একই দিনে ঢাকা মহানগরের আজিমপুর ও টিকাটুলিতে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযানে ১১টি মামলার মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি ২০২৫ হতে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত সারাদেশে মোট ১ হাজার ৮২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ৪ হাজার ৬১৪টি মামলার মাধ্যমে ২৭ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৪৯৬টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়েছে, ২২২টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১৩৮টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এ সময় ২৮টি অবৈধ পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়, ১৭০টি প্রতিষ্ঠানের সেবা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৩টি প্রতিষ্ঠান থেকে ১১ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু, শব্দ ও বর্জ্য দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..