× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বাণিজ্য

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, পুলিশ নির্ভর সরকার ঈদের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে বকশিশ হিসেবে গ্রেফতার বানিজ্যের সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, অভিযানের নামে সারা দেশে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে।

আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা আদায় করার অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে রিজভী সরকারের প্রতি উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী নাকি ‘হেড অব দ্য গভর্ণমেন্ট’ হিসেবে সকল তথ্য পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী সকল তথ্য পেয়ে থাকলে উনার প্রেস কনফারেন্সের একদিন পরেই পাবনায় আশ্রমের সেবায়েত নিত্য রঞ্জন পান্ডেকে দৃর্বৃত্তরা করে কুপিয়ে হত্যা করলো ? আসলে প্রধানমন্ত্রী প্রকৃত জঙ্গীবাদকে দমন করতে চান না।

মূলত বিরোধী দল দমনই তাদের আসল উদ্দেশ্য। আবার গতকালও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন-শিগগিরই টার্গেট কিলিং বন্ধ হবে। এজন্য জনমনে প্রশ্ন দেখা দিয়েছে-তাহলে এসব হত্যাকাণ্ডের ঘটনায় তারাই জড়িত কী না ?


এ ক্যটাগরির আরো খবর..