× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

অভিবাসীদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই

admin
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তাদের ভয় পাওয়া বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অভিবাসীবিষয়ক সম্মেলন ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (জিএফএমডি)-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করেছে।সম্মেলনে দেওয়া ভাষণে শেখ হাসিনা বলেন,অভিবাসন একটি জটিল ব্যাপার। এটি এখন আর‘আমাদের বা তাদের’ বিষয় নেই। এটি এখন বিশ্বের সবার বিষয়।‘জিএফএমডি শীর্ষ সম্মেলনের কাজ শুরু হয়েছে। এখানে একটি নতুন চুক্তি প্রণয়নে আমি আপনাদের উচ্চাভিলাষী, বাস্তববাদী এবং সামঞ্জস্যপূর্ণ হতে আহ্বান জানাচ্ছি’, বলেন প্রধানমন্ত্রী।

‘আমাদের অবশ্যই অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং কাজ করতে হবে’, যোগ করেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, বর্তমানে বিশ্বের শান্তি, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অন্যান্য বিষয়ের মতো অভিবাসনও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এ সময় জিএফএমডির সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..