× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত নোয়াখালীতে

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন

সুজন পাল নোয়াখালীঃ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করলো নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা।
৩০ জানুয়ারী নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় নির্বাচনের দিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাতে ফল প্রকাশ পর্যন্ত নির্বাচনের মাঠে উপস্থিত থেকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশ করেন ভোটাররা। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা খুশি হয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।  ৩০ তারিখ ভোটের দিন চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় ছিলো ভোট উৎসব। ভোট উপলক্ষ্যে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষন করতে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সার্বিক নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের কাজ করেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যেতি খীসা। চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় প্রায় ৬০ শতাংশ ভোট প্রয়োগ করেন ভোটাররা।
চৌমুহনী পৌরসভায় ২০টির প্রতিটি কেন্দ্রে ২০ জন করে পুলিশ সদস্য সহ প্রায় ৪০০ জন পুলিশ নিয়োজিত ছিলো। প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র‌্যাব, আনসার, মোবাইল ও স্টাইকিং এর একটি করে ভ্রাম্যমান টিম দায়িত্ব পালন করছে।
নোয়াখালী জেলা রির্টানীং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রবিউল আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
নির্বাচনে চৌমুহনী পৌরসভায় বিজয়ী হয় স্বতন্ত্র মোবাইল প্রতীক প্রার্থী মো খালেদ সাইফুল্যা। তিনি ১৩ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। অপরদিকে হাতিয়া পৌরসভা নির্বাচনে বিজয়ী হয় আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীক প্রার্থী কেএম ওবায়দুল্যা। তিনি ১৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হন।


এ ক্যটাগরির আরো খবর..