× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
ঘরে ফিরলো সেই তরুণী

মাদারীপুরের ডাসারে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত যুবক বিশ্বজিৎ পাত্র ৪ দিন পরে, এলাকাবাসী ও সাংবাদিকদের হস্তক্ষেপে  তার ভালবাসার প্রিয়তমা স্ত্রীর হাত ধরে ঘরে ফিরছে। এতে খুশি নবদম্পতি ও স্থানীয়রা। দেশবাসীর
কাছে আশীর্বাদ চেয়েছেন ওই প্রেমিক যুগল ও এলাকাবাসী।
আজ শনিবার(৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে গিয়ে জানাগেছে, ১০ বছরের প্রেমের সম্পর্ক, ৪ বছর আগে প্রেমিক বিশ্বজিৎ পাত্রকে ভালবেসে বিয়ে করেছিলেন, প্রেমিকা অনুশীলা বাড়ৈকে।
নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তার ভালবাসার মানুষটির সকল আবদার পূরণ করছেন তিনি। লাখ লাখ টাকা খরচ করে নাসিংয়ে পড়িয়েছেন  অনুশীলা বাড়ৈকে। চাকুরি পাওয়ার পরেই যোগাযোগ বিছিন্ন করেন, প্রেমিক বিশ্বজিৎ পাত্রের সাথে। এক সপ্তাহ আগে বিশ্বজিৎ পাত্র জানতে পারেন, তাকে না জানিয়ে তার প্রেয়সী স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। এক মুহুর্তেও ভাবতে পারেননি তার প্রিয় মানুষটিকে হারাতে হবে। সে তখনই তার ভালবাসার প্রিয় মানুষটিকে ফিরে পেতে তার বাড়ীতে গত চারদিন ধরে অবস্থান করছেন, প্রেমিকার বাড়ীতে। এমন ঘটনা ছড়িয়ে পড়লে এলকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক গণমাধ্যমে তরুণ-তরুণীর  নিউজ প্রকাশ করেন, গণমাধ্যম কর্মীরা। যে ঘটনা নাড়িয়ে দিয়েছে, সামাজিক সচেতন মহল কে।
বিষয়টি নিয়ে দেশে আলোচনা সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবার মিলে স্থানীয়দের নিয়ে পারিবারিকভাবে মিমাংসায় বসেন উভয় পরিবার। এরপরেই নিজের ভুল বুঝতে পারেন ওই তরুণী। নিজের ভালবাসার প্রিয় মানুষটির কাছে সকল অভিমান ভুলে তার হাতটি শক্ত করে ধরলেন। অবশেষে জয় হয়েছে বিশ্বজিৎ পাত্রের ভালবাসা। তিনি তার স্ত্রী কে নিয়ে ঘরে ফিরলেন গত চারদিন অনশন শেষ করে। তাদের এই ভালবাসার বন্ধন যাতে সামনে অটুট থাকে এমনই প্রত্যাশা করেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..