× Banner
সর্বশেষ
জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

ডেস্ক

অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত

জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ আর সামনের দিকে এগোতে পারেনি। তবে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতাকে আমরা ব্যর্থ হতে দেব না। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ জুন) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  দেশে বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। মজুত খাদ্যশস্যের মধ্যে চাল ১২ দশমিক ২৫ লাখ টন, গম ৩ দশমিক ৯৬ লাখ টন এবং ধান ৯ হাজার টন।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্য মজুত বাড়াতে বর্তমান বোরো সংগ্রহ মৌসুমে ৪ লাখ টন ধান এবং ১২ দশমিক ৫০ টন চালসহ সর্বমোট ১৫ দশমিক ১০ লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ লাখ টন নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৮১ লাইন কিমি ২ডি এবং ৬ হাজার ২২২ বর্গকিলোমিটার ৩-ডি সিসমিক সার্ভে সম্পন্ন হয়েছে। এ সময়ে ২০টি অনুসন্ধান কূপ, ৫৪টি উন্নয়ন কূপসহ ৭৪টি কূপ খনন এবং ৪১টি কূপে ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে ছয়টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নতুন আবিষ্কৃত ভোলার ইলিশার গ্যাস মজুতসহ বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৮ দশমিক ৭৬ ট্রিলিয়ন ঘনফুট।


এ ক্যটাগরির আরো খবর..