× Banner
সর্বশেষ
শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

অপারেশন ক্লিনহার্ট’ এর দায়মুক্তি আইন বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের কার্যক্রম দায়মুক্তি দিয়ে করা আইন বাতিল ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার বিকেলে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে ক্লিনহার্ট অপারেশনের সময় ক্ষতিগ্রস্তরা চাইলে ফৌজদারি ও দেওয়ানি মামলা করতে পারবেন এবং হাইকোর্টে আবেদন করতে পারবেন।

২০১২ সালের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি-জামায়াত জোট আমলে ‘অপারেশন ক্লিনহার্ট’ নামে পরিচালিত বহুল আলোচিত অভিযানের কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে করা আইনটি কেন সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয় এবং এটি কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে ওই অভিযানে ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দিতে ১০০ কোটি টাকার তহবিল গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়। দায়মুক্তি দিয়ে করা আইনটিনিয়ে ২০১২ সালের ২৯ জুলাই বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুল জারি করেন।

আইন, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সচিব, সেনা সদর দফতরের কমান্ডার ইন চিফ অব আর্মড ফোর্সেস ও পুলিশের মহাপরিদর্শককে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত অপারেশন ক্লিনহার্ট নামে যৌথবাহিনীর অভিযান চালায়। ওই অভিযানে চলা কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন, ২০০৩’ জারি করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না ২০১২ সালে ১৪ জুন হাইকোর্টে রিট আবেদন করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক।

আইনজীবী শাহদীন মালিক বলেন, বাংলাদেশ ১৯৯৮ সালে নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে। ওই আইনের ১৪ ধারা অনুসারে রাষ্ট্রীয় বাহিনীর হাতে কেউ নির্যাতিত হলে এবং এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনে ক্ষতিপূরণ প্রদানে রাষ্ট্রকে দায়িত্ব নিতে বলা হয়েছে। ইতোমধ্যে ফিলিপাইনে এটা করা হয়েছে। ভারতের সুপ্রীম কোর্টও এ ধরনের ক্ষতিপূরণের বিষয়ে অনেক রায় দিয়েছে। যৌথ অভিযান দায়মুক্তি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।

রিট আবেদনকারী ও বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আইনজীবী জেড আই খান পান্না বলেন, ওই আইনে বলা হয়, অভিযানে ক্ষতিগ্রস্ত কেউ কোনো আদালতে প্রতিকার চাইতে পারবে না। কারও বিরুদ্ধে মামলা বা বিচার প্রার্থনা করা যাবে না। এটা সংবিধানের মৌলিকতার সম্পূর্ণ পরিপন্থী। নির্যাতিত হবে, খুন হবে কিন্তু প্রতিকার চাওয়া যাবে না— এর চেয়ে কালো ও খারাপ আইন হতে পারে না। কোনো সভ্য দেশে এ ধরনের আইন থাকতে পারে না। বিচারবহির্ভূত যেকোনো হত্যাকান্ড আইনের শাসনের পরিপন্থী। এ কারণে আইনটি চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। অপরেশন ক্লিনহার্ট কার্যক্রমের দীর্ঘদিন পর রিট আবেদন করার বিষয়ে প্রশ্ন তোলায় তিনি বলেন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লেগেছে। পাশাপাশি সমমনা মানবাধিকারকর্মী ও আইনজীবীদের সঙ্গে আলোচনাসাপেক্ষে ও সময়োপযোগিতা বিবেচনা করে রিটটি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..