× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

অপরাধ ছাড়া কাউকে আটক করা হচ্ছে না: সিইসি

admin
হালনাগাদ: শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বললেন, অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ । দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি ।

এখন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড আছে।  আজ শনিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

আজ প্রথমদিনের ব্রিফিংয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত আছেন। এর আগে তিনদিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সম্মেলনে তিনি ব্রিফিংয়ে নির্বাচন বিষয়ে নানা নির্দেশনা দেয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..