× Banner
সর্বশেষ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর-সম্পাদক রাজু সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক – নেতা নির্বাচনে বসছে বিএনপি প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

অপরাধের মামলাকে রাজনৈতিক রূপ দেয়ার চক্রান্ত রুখবে গণমাধ্যম -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

‘দুর্নীতি, মানুষ পোড়ানো, হত্যা-খুনের অপরাধের মামলাকে রাজনৈতিক মামলা বলে চালিয়ে অপরাধীদের রা বা হালাল করার চক্রান্তের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে,’ বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার হলে পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী গণমাধ্যমের প্রতি এ আহবান জানান।
 
গণমাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অবদানের জন্য এ বছর একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এ পুরস্কার লাভ করে।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও তথ্য-প্রযুক্তি উভয়েই সমাজকে স্বচ্ছ করে। সেকারণে গুজব, মিথ্যাচার, চরিত্রহনন ও তথ্যবিকৃতির কোনো স্থান সাইবারজগত ও গণমাধ্যমে নেই।’
 
‘প্রশাসনের ভুল-ত্র“টির বিষয়ে যেমন গণমাধ্যম সোচ্চার, তেমনি রাজনৈতিক নেতা-নেত্রীর পদস্খলনের বিষয়েও গণমাধ্যমের সোচ্চার হওয়া উচিত। ভারসাম্য রার নীতির দোহাই দিয়ে অপরাধী নেতা-নেত্রীকে কোনো ছাড় দেয়া গণমাধ্যমের কাজ নয়’, বলেন হাসানুল হক ইনু।
 
পিআইবি পরিচালনা বোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাবেরী গায়েন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী ।


এ ক্যটাগরির আরো খবর..