× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

পিআইডি

অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
জিরো টলারেন্স এবং সম্প্রীতি

সমাজের অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে বর্তমান সরকার সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ বলে ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল এবং হাটহাজারী উপজেলা হেফাজত ইসলামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আয়োজিত ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার শক্ত অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জানমালের নিরাপত্তা বিধানে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। এমনকি অপরাধের সঙ্গে জড়িত থাকলে দলীয় নেতা-কর্মীদেরও ছাড় দেওয়া হবে না। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিপুল জনরায় নিয়ে গঠিত এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে কাজ করে যাচ্ছে।

একই দিনে হাটহাজারী উপজেলা হেফাজত ইসলামের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী মীর হেলাল ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা স্বাধীন বাংলাদেশে সব বাংলাদেশি সমান অধিকার নিয়ে বাঁচব। যার যার ধর্ম সেই পালন করবে। কারো ধর্মের ওপর আঘাত না করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করাই আমাদের লক্ষ্য। আমরা সবাই মিলে দ্বীনের হেফাজত করব এবং হাটহাজারীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে পরিণত করব।

হাটহাজারীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর হেলাল জানান, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের ‘লাইভ আপডেট’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের যেকোনো অভিযোগ বা অনুযোগ সরাসরি জানানোর সুযোগ রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। এতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন।

অন্যদিকে, হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শোয়াইব জমিরীসহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

পরিশেষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াসহ আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..