× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খুব কাছে বাংলাদেশ পাকিস্তানকে ১২২ রানের টার্গেট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খুব কাছে বাংলাদেশ পাকিস্তানকে ১২২ রানের টার্গেট

টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের আসরে ফাইনালের খুব কাছে গিয়েও যেন পথ হারাতে বসেছে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সংক্ষিপ্ত ওভারের ম্যাচে বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ১২১ রানে।

দুবাইয়ে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হয় অনেক দেরিতে। নির্ধারিত ৫০ ওভারের বদলে দুই দলের জন্য ইনিংস নির্ধারিত হয় ২৭ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২৪ রানে মাত্র চার বলের ব্যবধানে ফিরে যান দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। দ্রুত উইকেট হারানোর পর ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২৬ বলে ২০ রান করে আউট হন দলীয় ৫৫ রানে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটাররা কেউই ইনিংস লম্বা করতে পারেননি। সামিউন বশির এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও অপর প্রান্তে সঙ্গীর অভাবে চাপ সামলাতে ব্যর্থ হয় দল। শেষ পর্যন্ত ২৭তম ওভারের তৃতীয় বলে ১২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বশির ৩৭ বলে ৩৩ রান করেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে আব্দুল সুবহান ছিলেন সবচেয়ে সফল। তিনি শিকার করেন চারটি উইকেট। এছাড়া হুজাইফা আহসান নেন দুটি উইকেট।

 


এ ক্যটাগরির আরো খবর..