× Banner
সর্বশেষ
মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

অনলাইন ব্যবসায়ীদের মানববন্ধন ফেসবুক খুলে দেয়ার দাবিতে

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি  প্রতিবেদক: নিরাপত্তার অজুহাতে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে রেখেছে। ফেসবুক খুলে দেয়ার দাবিতে রাজধানীতে শুক্রবার মানব বন্ধন করেছে লেখক-শিল্পী-সাংস্কৃতি কর্মী-অনলাইন অ্যাকটিভিস্ট-অনলাইন ব্যবসায়ীরা।

ফেসবুকের মাধ্যমে যারা ব্যবসায়িক লেনদেন করেন তারা বলছেন, এরই মধ্যে তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ‘ফ্রি ফেসবুক ইন বাংলাদেশ’এই দাবি নিয়ে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় জাদুঘরের সামনে জড়ো হন এই ব্যবসায়ীরা।

মানব বন্ধনে বক্তারা বলেন, নিরাপত্তার অজুহাত দিয়ে তারানা হালিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৌশলে জন বিচ্ছিন্ন এবং তরুণদের থেকে দূরে ঠেলে দিচ্ছেন। লেখক-শিল্পী-সাংস্কৃতি কর্মী-অনলাইন অ্যাকটিভিস্ট-অনলাইন ব্যবসায়ীর ব্যানারে এ অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘আজ তরুণ সমাজ ফেসবুককে তাদের অন্যতম গণমাধ্যম হিসেবে ব্যবহার করছে। তারা সেখানে বিভিন্ন বিষয়ে লেখে নিজেদের লেখালেখির হাতকে সমৃদ্ধ করছে। কিন্তু এটি বন্ধ করে দেয়ায় গত দুই সপ্তাহ পর্যন্ত তারা তা করতে পারছেন না। এমনকি তারা বিভিন্ন ধরণের পড়ালেখাও চালিয়ে থাকেন ফেসবুকের মাধ্যমে। তাছাড়া সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে তারা এর মাধ্যমে সামাজিক কাজ করে থাকেন। কিন্তু এটি বন্ধ করে দেয়ায় তরুণ সমাজ হতাশ হয়েছে। তাই বাধ্য হয়ে তাদের মধ্যে গুটি কয়েক বিকল্প পথে ফেসবুক ব্যবহার করছেন। কেউ কেউ আবার ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় পর্নোগ্রাফির দিকে ঝুঁকছে।’

তারা বলেন, ‘শুধু তরুণ সমাজই নয় এটি বন্ধ করে দেয়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের যে প্রচারণার সুযোগ ছিল সেটি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এমনকি গত ১৫ দিন যাবৎ অনলাইন ব্যবসায়ীদের ব্যবসায় ধ্বস নেমেছে। এ অবস্থায় আমরা সরকারকে আহ্বান করবো তারা যেন শিগগিরই এটি খুলে দেন। তাহলে তরুণদের মন জয় করা যাবে। নতুবা তরুণ সমাজের মাঝে ক্ষোভের সঞ্চার তৈরি হবে।’

বক্তারা আরো বলেন, ‘ফেসবুক বন্ধ করে দেয়ায় যে যুদ্ধাপরধীরাই বেশি লাভবান হচ্ছে। ক্ষতি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের। তাই কাল বিলম্ব না করে অবিলম্বে আমরা ফেসবুক খুলে দেয়ার দাবি জানাচ্ছি।’

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখের মত। আর এই ফেসবুকে নানা পণ্যের বিক্রির এমন পেজের সংখ্যা কয়েক হাজার।


এ ক্যটাগরির আরো খবর..