× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

অনন্য উচ্চতায় সেরেনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সেরেনা উইলিয়ামসের আরেকটি রেকর্ড।

আগের ম্যাচ জিতে মার্টিনা নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে উন্মুক্ত যুগের টেনিসে গ্র্যান্ড স্লামে নারী খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছিলেন সেরেনা।

বাংলাদেশ সময় সোমবার রাতে আরেকটি জয়ে নারী-পুরুষ মিলিয়ে এই রেকর্ডের একক মালিক হয়ে গেলেন আমেরিকান টেনিস তারকা। তিনি ছাড়িয়ে গেলেন সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে। গ্র্যান্ড স্লামের এককে সেরেনার জয় এখন ৩০৮টি।

১৭ বারের মতো ইউএস ওপেনে খেলতে নামা সেরেনা ফেদেরারকে যে ছাড়িয়ে যাবেন, সেটা অনুমিতই ছিল। কারণ, চোটের কারণে এবারের ইউএস ওপেনে অংশ নেননি সুইস তারকা।

ফ্লাশিং মিডোয় সোমবার চতুর্থ রাউন্ডে র‍্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে থাকা কাজাখস্তানের ইয়ারোসস্নাভা শেদোভার বিপক্ষে জয়টি সেরেনাকে পৌঁছে দিল অনন্য উচ্চতায়। শেদোভার বিপক্ষে ৬-২, ৬-৩ গেমে জিতে ফেদেরারকে ছাড়িয়ে গেলেন ৩৪ বছর বয়সি সেরেনা।

নিউইয়র্কের এই ফ্ল্যাশিং মিডোতেই ১৯৯৯ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন সেরেনা। সেখানেই গড়লেন ইতিহাস। ইতিহাস গড়ার পর সেরেনা বলেন, ‘এটি সত্যিই দারুণ ব্যাপার। ৩০৮ ম্যাচ জয় অসাধারণ। এটি অনেক বড় নম্বর। এটি খুবই তাৎপর্যপূর্ণ। আমার মনে হয়, এটি সত্যিই বিশেষ কিছু, যা আমার ক্যারিয়ারের দৈর্ঘ্য সম্পর্কে আলোচনা করে।’

কোয়ার্টার ফাইনালে বুধবার রোমানিয়ার সিমোনা হালেপের মুখোমুখি হবেন নম্বর ওয়ান সেরেনা। এই ম্যাচ জিতলে ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠার পাশাপাশি জয়ের সংখ্যা ৩০৯ করে ফেলবেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে।


এ ক্যটাগরির আরো খবর..