× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অধ্যাপক মেসবা উল বার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতী সন্তান অধ্যাপক মেসবা উল বার চৌধুরীর (এমবি চৌধুরী) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, অধ্যাপক মেসবা উল বার চৌধুরী ছিলেন একজন সৎ, দৃঢ় ব্যক্তিত্ব, বিনয়ী ও নির্ভীক চরিত্রের অধিকারী। তিনি জ্ঞান চর্চা ও জ্ঞান বিতরণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দেশ বরেণ্য শিক্ষাবিদকে হারালো।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..