× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপিকে মেহেরপুরবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা থেকে মেহেরপুর সীমান্ত সদর উপজেলা নতুন দরবেশপুর গ্রামে পৌঁছালে মেহেরপুরবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ ছাড়া বাদ্যযন্ত্র বাজিয়ে মোটর সাইকেল,মাইক্রোবাস ও মিনি ট্রাক র‌্যালি সহকারে তাকে নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ১৮ কিলোমিটার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক পথে অধ্যাপক ফরহাদ হোসেন একটি খোলা মাইক্রো করে রাস্তার দু’ধারে অপেক্ষমান জনগনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ।

পরে তিনি মেহেরপুর শহীদ ড.সামসুজ্জোহা নগর উদ্যানে পৌঁছালে সেখানে অবস্থানরত স্থানীয় নেতা-কর্মি ও এলাকাবাসী তাকে দ্বিতীয় দফায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি সরকারের উন্নয়ন ও বিগত ৫ বছরে তার আমলের মেহেরপুরের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান এবং সকলের দোয়া কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..