× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

অতিরিক্ত বিএসএফ মোতায়েন বাংলাদেশ সীমান্তে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম রুখতে। এ ছাড়া সীমান্তজুড়ে বেড়া এবং রাতে স্পষ্টভাবে দেখার জন্য ফ্লাডলাইটের ব্যবস্থা করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতের সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।

অবৈধ বাংলাদেশি অভিবাসী-সংক্রান্ত জনস্বার্থে দায়ের করা একটি হলফনামার জবাবে কেন্দ্রীয় সরকার আদালতকে জানায়, মোট ২৯টি সীমান্ত ফাঁড়ি চিহ্নিত করা হয়েছে। গরু পাচার বন্ধে এই ফাঁড়িগুলোর জন্য নজরদারির সরঞ্জাম, প্রয়োজনীয় যানবাহন, অবকাঠামোসহ অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হবে।

এর আগে, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদন্ত করতে এক সদস্যের একটি কমিশন গঠন করে দেন আদালত। গত মে মাসে ভারতের জ্যেষ্ঠ আইনজীবী উপমান্যু হাজারিকাকে কমিশনে নিয়োগ দেওয়া হয়। ভারতের সীমান্ত এলাকা পরিদর্শন ও তদন্ত শেষে ৫৩ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন তিনি। প্রতিবেদনে ভারতের সীমান্ত এলাকার পশুর হাটগুলো সীমান্ত থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সে সঙ্গে সীমান্ত থেকে গ্রামগুলোকে কিছুটা সরিয়ে নিতেও সুপারিশ করা হয়।

আসামের উদাহরণ টেনে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টধারী একজন ব্যক্তি শুধু আসামে জমিই কিনতে পারেন না, তিনি ওই এলাকার বিধানসভা নির্বাচনে অংশও নিতে পারেন। এ থেকে বোঝা যায়, অনুপ্রবেশকারী অভিবাসীদের শিকড় কতটা গভীরে ছড়িয়ে আছে।


এ ক্যটাগরির আরো খবর..