× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

স্টাফ রিপোর্টার

নির্বাচিত হয়ে অমুসলিম সম্প্রদায়ের অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবো -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
অতন্ত্র প্রহরীর দায়িত্ব

আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, শুধুমাত্র এই এলাকার জন্য নয় সারাদেশে অমুসলিম সম্প্রদায়ের অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবো। নিরাপত্তার দায়িত্ব আমি নেব। বিশেষ করে আমার এলাকার সকল অমুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমার। বলেছেন বরিশাল -১ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি জনাব মো জহির উদ্দিন স্বপন।

আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা কোদালধোয়া হাই স্কুল মাঠে বাকাল ইউনিয়ন নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ এত প্রবীন হওয়া সত্ত্বেও জনগনের ওপর তাদের আস্থা ধরে রাখতে পারে নাই। এই রাজনৈতিক দল ব্যালট পেপারে মার্কা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এই রাজনৈতিক দলের পক্ষে অন্য কোন রাজনৈতিক সামাজিক ব্যক্তিক নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, এবার আওয়ামী লীগ মাঠে না থাকার কারণ হচ্ছে রাজনৈতিক ব্যর্থতা। যে রাজনৈতিক দল এমন ব্যর্থতার পরিচয় দেয়, তাদের উপর অমুসলিম সম্প্রদায়ের ভার আর রাখা যায় না। তারা পারবেনা বলেই কি বাংলাদেশে নির্বাচন হওয়া বন্ধ হয়ে থাকবে? অমুসলিম সম্প্রদায়ের এই অধিকার দিতে পারবে না বলেই কি কার্যক্রম বন্ধ থাকবে? ঘড়ির কাটা কি বন্ধ থাকবে? থাকবে না।

জহির উদ্দিন বলেন, আর যদি বন্ধ না থাকে তাহলে কি অমুসলিম সম্প্রদায়ের অধিকার এই দেশে হবে না। হতে হবে। আজকের এই জনসমাবেশ প্রমাণ করে বাংলাদেশে অমুসলিম সম্প্রাদায়ের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অধিকার নিশ্চিত করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ, দাড়িপাল্লা এবং হাত পাখার প্রতিযোগিতার মধ্যে ধানের শীষ হচ্ছে একমাত্র নিরাপদ জায়গা। সেই কারণেই আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কোটি মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশে পা রেখেই অতীত নিয়ে কোন চর্চা করেন নাই, কান্নাকাটি করেন নাই, বিচার দাবি করেন নাই। ভবিষ্যত বাংলাদেশের কথা বলেছেন। এবং তিনি বলেছেন আই হ্যাভ এ  প্লান।

সাবেক এমপি বলেন, প্লানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্র হবে সবার ধর্ম হবে যার যার। এবার নির্বাচনে যারা প্রতিদ্বন্দিতা করে ধানের শীষে এই কথা বলে অন্য যারা নির্বাচন করে দাড়িপাল্লা, হাত পাখা সেই কথা বলে? যদি তা না বলে থাকে তাহলে অমুসলিম সম্প্রদায়ের দায়িত্ব একমাত্র ধানের শীশ ছাড়া আর কেউ কি নিতে পারে? তাহলে আগামী নির্বাচনে তারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে চান বলে আমি মনে করি।

স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মতামত নিয়ে তিনি বলেন, মার্কা পরিবর্তন করা মানে মন্দির পরিবর্তন নয়, মার্কা পরিবর্তন করা মানে দেবতা পরিবর্তন করা নয়। বাংলাদেশের অমুসলিম সম্প্রাদায়ের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। মন্দির থাকবে একটা কিন্তু নিরাপত্তার জন্য রাজনৈতিক দলকে বেঁছে নেবেন আপনার সুবিধা অনুযায়ী। যেদল যে ব্যক্তি যে নেতা অধিকার দিতে পারেন কেবল মাত্র তাকেই আপনারা প্রতিনিধি করবেন। এর বাইরে অন্য কোন কথা বলে মন্দির, মসজিদের মধ্যে আপনাদের আটকে না রাখতে পারে সে ব্যাপারে সজাগ হওয়ার মধ্যে বিনীত আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের সরকার যদি গঠন করতে পারি, আমরা ফ্যামিলি কার্ড দিবো। আমরা প্রতিটি নারীকে ফ্যামিলি কার্ড দিবো। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে উইডো বিধবা ভাতা পাবে, বয়স্ক নারী বয়স্ক ভাতা পাবে। গর্ভবতী নারী প্রসুতি ভাতা পাবে। মেধাবী নারী শিক্ষা বৃত্তি পাবে। উদ্যোগী নারী স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে। এভাবে আমরা নারীদেরকে ক্ষমতায়ন করবো। এমনকি নারী নির্যাতন হলে অভিযোগ দায়ের করবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এই ভাবে আমরা একটা নারীবান্ধব সরকার গঠন করবো।

তিনি আরও বলেন, আমরা একটি কৃষিবান্ধব সরকার গঠন করতে চাই। কৃষকের সার, বীজ, কীটনাশক এবং কৃষি ঋণ তার হাতের কাছে দেওয়ার জন্য স্মার্ট কৃষি কার্ড পৌছে দেব। এভাবে আমরা কৃষকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে রাষ্ট্রকে কৃষিবান্ধব করবো।

সাবেক সংসদ সদস্য বলেন, আমরা প্রতিটি বেকারের তালিকা করবো এবং তাদেরকে দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্ম উপযোগী করে গড়ে তুলবো। আমরা যারা বিদেশে যেতে চায়, তাদেরকে সরকারি খাতায় নাম লিখিয়ে কারিগরি এবং ভাষাগত জ্ঞান দিয়ে তাদেরকে নতুন করে দক্ষ গড়ে তুলবো যাতে তারা বিদেশে গিয়ে বেশি টাকা আয় করতে পারে।

অপরাধ নিয়ন্ত্রণ সম্পর্কে বলেন, আমরা সমাজের সমস্ত অপরাধীদের তালিকা করবো। যাতে চিহ্নিত অপরাধীরা নতুন ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে গিয়ে ভিরতে না পারে। চিহ্নিত অপরাধীরা যাতে ক্ষমতাবান এমপি মন্ত্রীর কাছে ঘুর ঘুর করে ফেসবুকে ছবি দিয়ে নিরিহ মানুষের ঊপরে নির্যাতন করার লাইসেন্স না করতে পারে আমরা তাকে চিহ্নিত করবো।

জননেতা জহির উদ্দিন স্বপন বলেন, আমি যদি এমপি হই, ওয়াদা করছি, নিরিহ মানুষকে নির্যাতন করে এমন কোন অপরাধীকে আমার পাশে ঘুরতে দেবো না। এইভাবে আমরা নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করবো জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা ত্রিশ হাজার কিলোমিটার খাল খনন করবো, যাতে জোয়ার ভাটা নদীর পানি খালের মধ্য দিয়ে ধান ক্ষেতে পৌছাতে পারে। এবং ধান ক্ষেতে সহজলভ্য পানি দিতে পারে।

 জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ঝালকাঠির নেত্রী বেগম এলিজা জামান। উপজেলা ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বাকাল ইউনিয়ন নির্বাচনী জনসভায় জহির উদ্দিন স্বপন


এ ক্যটাগরির আরো খবর..