× Banner
সর্বশেষ
স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০২২
অটোরিকশার ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধূ বিবি কুলসুম রিনা (৪৫) উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের লমি হাজী বাড়ির রফিক উল্যার স্ত্রী।

বুধবার (১৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কবিরহাট টু সোনাপুর সড়কের বাড়ি পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে গৃহবধূ রিনা রাস্তা পার হওয়ার সময় কবিরহাট টু সোনাপুর সড়কের বাড়ি পুকুর নামক স্থানে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি আরও জানান, এ ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে থানায় এনে রাখা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত কোন অভিযোগ করে নি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..