× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিলো ঢাবি প্রশাসন

admin
হালনাগাদ: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় অছাত্রদের হল ছাড়ার বিষয়ে আলোচনা হয়। তারই অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে অছাত্রদের হল ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।  এ

তে উল্লেখ করা হয়েছে, ‘আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট কমিটির স্টান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যেসব ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে তাদের অনতিবিলম্বে হল অফিসে সিট বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, অছাত্র ও বহিরাগত ব্যক্তি কারও কক্ষে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..