অগ্নিকাণ্ডে আটকে মহিলা প্রভাষকের মৃত্যু

অগ্নিকাণ্ডে আটকে মহিলা প্রভাষকের মৃত্যু

খাগড়াছড়ি শহরের কলেজপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে আটকে মাওশ্রীজিতা দেওয়ান (৩২) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক ১২টার দিকে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়।

তার বাবা ম্যাকানজি দেওয়ান জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেননি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।