× Banner
সর্বশেষ
ইংল্যান্ড সেমিতে উঠলেও অনিশ্চিত নিউজিল্যাণ্ড কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন – আহত ও ক্ষতিগ্রস্তদের খবর নিলেন প্রধানমন্ত্রী বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য উদ্ধার সাতক্ষীরা মাসজিদে কুবা ও মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত দল-পক্ষের নামে মারামারি, বন্দুকবাজি বন্ধ করতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে – শিক্ষামন্ত্রী পরকীয়ার অভিযোগে সংসার ভাঙছে থালাপতি বিজয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশুর প্রশ্ন, আঙ্কেল আপনি রোজা রাখেন? স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল  শ্যামনগর পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন সৌদি বাদশাহ ও যুবরাজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি গেজেট জানায়, সোমবার এক বার্তায় তিনি অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় সৌদি বাদশাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফলতা এবং উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে শুভকামনা জানান। দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রীর উদ্দেশে একই বার্তা পাঠিয়েছেন।

এছাড়া বিজয় লাভে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দ হলেন- ভুটানের রাজা জিগমে খেসার নাগমায়েল ওয়াংচুক, ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, নেপালের প্রধানমন্ত্রী খড়গপ্রসাদ শর্মা ওলি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান।


এ ক্যটাগরির আরো খবর..