৮ নারী,শিশুকে বেনাপোলে হস্তান্তর

৮ নারী,শিশুকে বেনাপোলে হস্তান্তর
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নারী,শিশুকে  আটকের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার  বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদেরকে  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারী,শিশুরা হলেন, বরিশাল জেলার সরনখোলা উপজেলার রেজাউল শেখের ছেলে মোহাম্মদ শেখ, নুর মিয়া শেখের মেয়ে নুসরাত জাহান, আব্দুল মজিদ শেখের ছেলে নুর মিয়া, রেজাউল শেখের মেয়ে রহিমা বেগম, জামিলা, ছেলে শেখ রেজাউল,শেখ বাইজিদ ইসলাম ও শেখ কাজল।
ফেরত আসা নুসরাত  জানান, ভাল কাজ দেয়ার নাম করে এক দালাল তাদের  সীমান্ত পথে ভারতে নেয়। পরে কাজ না দিয়ে তাদেরকে ভারতে রেখে পালিয়ে আসে দালাল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। তিন বছর কারাভোগ শেষে দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরে আসছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ  জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে  ৮ বাংলাদেশিকে  বেনাপোল বন্দরথানা পুলিশের  কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার এনজিও গ্রহন করেছে।
জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান,দালালরা এদের ভারতে পাচার করে সেখান থেকে এদেরকে আজ দেশে এসেছে আইনী সহয়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য  কাজ করবে  এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।