× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

কিশোরগঞ্জে ৭৭ পাউন্ডের কেক কেটে উদযাপিত হল রাষ্ট্রপতির জন্মদিন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে ৭৭ পাউন্ড ওজনের কেক কেটে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। কেকের আদলটা ছিল পানির মধ্যে পালতোলা নৌকা সঙ্গে বইঠা। কেকের আকার ছিল সাড়ে ৬ ফুট দৈর্ঘ্য আর প্রস্থে সাড়ে তিন ফুট।

আজ বুধবার দুপুরে করিমগঞ্জের জাফরাবাদে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে এ আয়োজন করে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সনের ১ জানুয়ারি মিঠামইনের কামালপুর গ্রামে হাজী তায়েব উদ্দিন ও তমিজা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। হাওর এলাকা থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার, স্পিকার ছাড়াও পরপর দুবার রাষ্ট্রপতি হয়েছেন।

এই কেক তৈরিতে লেগেছে ৩০০ ডিম, ২ কেজি ঘি, ৭ কেজি বাটার, ডেইরি মিল্ক সিল্ক চকলেট ৪ কেজি (কালো), ৩ কেজি (সাদা), ময়দা ১০ কেজি, পাউডার দুধ ২ কেজি, চকলেট সিরাপ ৪টি, হোয়াইট সিরাপ ৩টি ও পরিমাণমতো তেল, লবণ, বেকিং পাউডার, ফ্লেভার ও হুইপড ক্রিম। কেকটি ব্ল্যাক ও হোয়াইট ফরেস্ট।

কেকটির স্টোরের মালিক শফিউল বাশার জানান, কেকের তত্ত্বাবধায়ক কুতুবউদ্দিনের সহযোগিতা ১০ জন কারিগর দুই দিনে কেকটা তৈরি করে। ৫০০ টাকা পাউন্ড হিসেবে কেকটার দাম ছিল ৩৮ হাজার ৫০০ টাকা।

কলেজ কর্তৃপক্ষ কেক কাটার পাশাপাশি রাষ্ট্রপতির জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

কলেজের অধ্যক্ষ আনম নৌশাদ খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাসউদ, পিপি শাহ আজিজুল হক, জিপি বিজয় শংকর রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, আইনজীবী সৈয়দ শাহজাহান, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক মো. মেহবুব খান প্রমুখ অংশ নেন


এ ক্যটাগরির আরো খবর..