× Banner
সর্বশেষ
ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ধামইরহাটে ৭ম শ্রেনির ছাত্রীকে জোর করে বিয়ে দেয়ায় পিতার ৬ মাসের কারাদন্ড

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মেয়েকে জোর করে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে পিতার ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে উপজেলার বীরগ্রাম গ্রামের শরিফ বাবুর মেয়ে বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির শিক্ষার্থী (১৩)।

বাবা শরিফ উদ্দিন তাকে লেখাপড়া না করে জোর করে বিয়ে দিচ্ছে এমন অভিযোগ প্রধান শিক্ষক খুরশিদা আকতার খুশিকে জানিয়ে ভিকটিম বলেন, মেডাম আমাকে বাঁচান। নিরুপায় হয়ে প্রধান শিক্ষক ইউএনও, উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন। খবর নিতে মেয়ের মাকে উপজেলা প্রশাসন থেকে ফোন করা হলে মেয়ের বিয়ে দিবেনা মর্মে মৌখিক ভাবে অঙ্গীকার করেন। এমতাবস্থায় গত ২১ ফেব্রুয়ারী স্থান পরিবর্তন করে ১নং ধামইরহাট ইউনিয়নের কাজী ও  রুপনারায়নপুর -কোকিল সম্মিলিত আলিম মাদরাসার প্রভাষক ফজলুর রহমান জেনে-শুনে বাল্য বিবাহ রেজিষ্ট্রি সম্পাদন করেন।

খবরটি প্রকাশ হলে ২৫ ফেব্রুয়ারী রাত ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের স্বীকারোক্তি ও বাল্য বিবাহের ঘটনায় ভিকটিমের বাবা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে শরিফবাবু (৫২) মোবাইল কোটে বাল্য বিবাহ প্রদানের সহযোগিতা করার অপরাধে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায়।


এ ক্যটাগরির আরো খবর..