ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদকসহ ৩ ধরনের পদক দিতে যাচ্ছে বীরত্বপূর্ণ কাজে স্বীকৃতি স্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ সদস্যকে সরকার।
গত ১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বিজিবি দিবসে এসব পদক এ বছর দেয়া হবে। আর প্রতিটি পদকের সঙ্গে ১ লক্ষ টাকা আর্থিক বরাদ্দ দেয়া হচ্ছে।
পদক প্রাপ্ত সদস্যের নামের পার্শ্বে নগদ এককালীন বেতনের সঙ্গে মাসিক হারে অর্থ প্রাপ্তিতে মুঞ্জরি জ্ঞাপনসহ ১০ জন বিজিবি সদস্যকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)-২০১৫ দেয়া হচ্ছে। আর ২০ জন সদস্যকে ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’ (পিবিজিএম)-২০১৫ পাচ্ছেন।
এছাড়া, ১০ জন বিজিবি সদস্যকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ-সেবা পদক’ (বিজিবিএম)-২০১৫ এবং ২০ জন সদস্যকে ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড সেবা পদক’ (পিবিজিএমএস) ২০১৫ প্রদান করা হচ্ছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদক প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি প্রতিবছরই এই পদক দিয়ে থাকে। তাই এবছরও বিজিবি দিবসে এই পদক দেবে।