৫৩ হাজার নতুন ভোটার বেড়েছে খুলনায়

বিশেষ প্রতিবেদকঃ গতবারের চেয়ে এবার নির্বাচনে খুলনা সিটি করপোরেশনে ভোটার বেড়েছে প্রায় ৫৩ হাজার। নতুন ভোটাররা অপেক্ষায় রয়েছেন ১৫ মে নির্বাচনে ভোট দেয়ার। নতুন ভোটারদের প্রতি রাজনীতিবিদরা আহবান জানিয়েছেন সঠিক সিদ্ধান্ত নেয়ার।

খুলনা সিটি করপোরেশন সর্ব শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন। ১৫ মে খুলনা সিটি করপোরেশনের ভোটের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪শ ৫৪জন। এবার ভোটার নতুন ভোটার হয়েছেন ৫২হাজার ৮শ ৮৮জন।

প্রথমবারের মতো ভোট দিতে অধীর আগ্রহে ভোটাররা। নতুনরা দেখে বুঝে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান।

নতুন ভোটাররা অনেক বেশী সচেতন বলে মনে করেন রাজনীতিবিদরা। তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।।

তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে গেলেও খুলনা অঞ্চল রয়েছে বেশ পিছিয়ে। নতুন ভোটারদের প্রত্যাশা আগামীতে যারা দায়িত্বে আসবেন তারা এই অঞ্চলের তথ্য প্রযুক্তির উন্নয়নসহ আধুনিক খুলনা গড়তে রাখবেন ভূমিকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।