বিশেষ প্রতিবেদকঃ এপ্রিলে কমপক্ষে তিনটি কালবৈশাখির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে বৃষ্টিও বেশি হতে পারে বলে পূর্বাভাস তাদের। আবহাওয়াবিদ জানিয়েছেন, বাড়তে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের হারও। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সারাদিন ভ্যাপসা গরম আর রাতে হালকা শীত। এতেই আবহাওয়াবিদরা বুঝছেন কালবৈশাখি এবার বাড়বে।
কালবৈশাখি বাড়লে স্বাভাবিকভাবে বৃষ্টিও বাড়বে এমন হিসাব বিশেষজ্ঞদের। মার্চে স্বাভাবিকের চেয়ে ৫৮ ভাগ কম বৃষ্টি হয়েছে। এপ্রিলে এটা পুষিয়ে দেবে প্রকৃতি পূর্বাভাস অধিদপ্তরের।
আবহাওয়াবিদ সতর্ক করলেন, ঝড়-বৃষ্টি বেশি হবে তাই বজ্রপাতও বাড়বে। গাছপালা কমে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেশি।
আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের কারণে এপ্রিলে গরম থাকবে সহনীয়। তবে বন্যার দুশ্চিন্তা নেই।


